

প্রকাশিত
শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রতিপক্ষে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয় নিশ্চিত করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন। এতে জানা যায়, ১২৮টি কেন্দ্রের গণনা শেষে রুবেলের ঝুলিতে জমা পড়ে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পান ৪৭ হাজার ৫১ ভোট।
ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ। পূর্ব নির্ধারিত তারিখ ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে তা স্থগিত করা হয়েছিল।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কিছু স্থানে অনিয়মের অভিযোগ ওঠায় জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
এ নির্বাচনে মোট ভোটারদের মধ্যে ৫০ দশমিক ৫২ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা অংশগ্রহণের দিক থেকে মাঝারি উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।


















আপনার মতামত লিখুন :