

প্রকাশিত
সঞ্জিব দাস , গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকা সেন্ট্রাল ছাত্রনেতা, বিএনপির দুর্দিনের রাজপথের ত্যাগী নেতা মোঃ ইখতিয়ার রহমান কবির গলাচিপা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শুনছেন।
তিনি জানান, জনগণের পাশে থেকে আগামী পাঁচ বছরে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত গলাচিপা পৌরসভা গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
এ বিষয়ে মোঃ ইখতিয়ার রহমান কবির বলেন,
“আমি ভোট কিনতে আসিনি। আমি এসেছি গলাচিপাকে অপরাধের ছায়া থেকে বের করে মর্যাদার আসনে বসাতে। জনগণের দোয়া ও সমর্থন পেলে প্রথম ১০০ দিনের মধ্যেই পরিবর্তনের ভিত্তি স্থাপন করব। পাঁচ বছরের মধ্যে একটি নিরাপদ, আধুনিক ও সম্মানিত গলাচিপা পৌরসভা গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করাই হবে তার অগ্রাধিকার।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই ঘোষণাকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে।


















আপনার মতামত লিখুন :