নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের নেতৃবৃন্দ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-০৫, ১১:৪৭ অপরাহ্ন /
নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের নেতৃবৃন্দ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদনঃ

নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বিএনপি সরকারের ভাবমর্যাদা রক্ষায় দলীয় নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এসময় উপ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একাধিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করবে।