গলাচিপায় নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০২-১৭, ১১:০০ অপরাহ্ন /
গলাচিপায় নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক (ঢাবি) এর ভিপি এবং বিএনপি সমর্থিত বিজয়ী প্রার্থী মোঃ নুরুল হক নুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হওয়ায় গলাচিপা উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের সমন্বয়ে আনন্দ মিছিল বের করে।

মিছিলের অগ্রভাগে ছিলেন বিএনপির যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়া, গণঅধিকারের গলাচিপা উপজেলার আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের মোঃ মহিবুল্লাহ এনিম, গণঅধিকারের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, পৌর বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম-আহবায়ক আঃ সোবাহান, বিএনপি নেতা মোঃ নেছার রাড়ী, বিএনপি নেতা মোঃ ওয়াদুদ, বিএনপি নেতা মো.রাসেল রহমান,গণআধিকার পরিষদের মহিলা নেত্রী গলাচিপা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ মাহমুদা বেগম সহ বিএনপি ও যুব অধিকারদুই টাকা পাওয়া যাবে পরিষদের শত শত সমর্থক, নেতাকর্মী ও নারী-পুরুষ অংশ নেয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে ব্যানার, ফ্যাস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল করে। পুলিশ মিছিলের শান্তি শৃঙ্খলা বজায় রাখে।