

প্রকাশিত
-নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্তী নুরুল হক নূর বলেছেন, এবার ব্যালটে ট্রাক মার্কাকে বিজয়ী করে ইতিহাস সৃষ্টি করবে পটুয়াখালী-৩ আসনের জনগণ।
বিএনপি অফিসিয়ালি গণঅধিকার পরিষদকে এই আসনে সমর্থন দিয়েছে। এই অঞ্চলে বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে নৌকা ও ধানের শীষের নির্বাচন হতো। এবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই; ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।
বৃহস্পতিবার সন্ধা ৬ টায় চিকনিকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি। সভায় তিনি আরও বলেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এলাকার সন্তান হিসেবে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য আজকে সারা দেশে নির্বাচন করার সুযোগ থাকলেও আমরা এই জনপদে ছুটে এসেছি। আপনারা আমাদের পাশে থাকবেন।


















আপনার মতামত লিখুন :