তারেক রহমানের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নয়ন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-২০, ৭:২৫ অপরাহ্ন /
তারেক রহমানের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নয়ন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার প্রজ্ঞাময় নেতৃত্ব অব্যাহত রাখার কামনা করেন। নয়ন বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব নয়, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক শক্তিশালী প্রেরণা। তার নেতৃত্বই আমাদের নতুন প্রজন্মকে আশা, দিকনির্দেশনা ও শক্তি জোগায়। তিনি আরও যোগ করেন, তারেক রহমানের জন্মদিন আমাদের নতুন উদ্দীপনা দেয়।

তিনি আরো বলেন , আজ ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।