
প্রকাশিত, ১৭ জনুয়ারি, ২০২১
বিশেষ প্রতিনিধিঃ
-ঈশ্বরদী পৌরসভায় ভোটের দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বরাবরের মতই মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে কিন্তু কোন কেন্দ্রে ধানের শীষ এর এজেন্ট দের দেখা যায় নাই।
প্রিজাইডিং কর্মকর্তাদের অনুরোধের কারণে ভোট শুরুর আগে সকালে ব্যালট পেপার পৌঁছানো হবে। এতে করে রাতে অনিয়মের কোনো অভিযোগ ওঠার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।নির্বাচন কমিশন বলছে, করোনাভাইরাস মহামারীর মধ্যে সব স্বাস্থ্যবিধি মেনেই ভোটের সব আয়োজন করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন।
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই ভোটারদের সারি দেখা যায়।পুরুষ ভোটের চাইতে নারী ভোটের উপস্থিতি ছিল চোখে পরার মতো।৮নং কেন্দ্রে ভোট শুরুর পর পরই দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ৩-৪ জন গুরুত্ব আহত হয়েছে।তবে সাধারণ ভোটারা অভিযোগ করেছেন নৌকা প্রতিক লোক নিজেরা তাদের নৌকা প্রতিক এ ভোট দিয়ে কাউন্সিলর দের যার যার যার ইচ্ছে মতো ভোট দেন।নাম প্রকাশ করায় একজন সংবাদকর্মী বলেন আমার ভোট হয়ে গেছে আমি ভোট দিতে পারি নাই এবং আমি একজন সংবাদকর্মী ও নির্বচন পর্যবেক্ষক হিসেবে ছিলাম আমার ভোট টাও আমি দিতে পরি নাই জিজ্ঞেস করা হলে বুথ থেকে বলা হয়েছে আপনার ভোট হয়ে গেছে।ঈশ্বরদী পৌরসভা ৯টি ওয়র্ড নিয়ে গঠিত এখানে ভোটার সংখ্যা মোট ছিল ৫৫ হাজার ৫৬৮ জন। এরমধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র ছিল ১৯টি। বুথের সংখ্যা ১৫২ টি।
(দুটি ছবিই দিয়ন)


