
প্রকাশিত, ১৬ জানুয়ারি, ২০২১
সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ ঃ
আজ শনিবার ১৬ জানুয়ারি ময়মনসিংহের মুক্তাগাছায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ নির্বাচন শেষ হয়। মুক্তাগাছা পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৫ শত ৯৯। আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। মুক্তাগাছা পৌরসভায় ৫ জন মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩জন সরাসরি ভোটে প্রতিদ্বন্ধীতা করেন।
সর্বশেষ প্রাপ্ত ভোটের ফল অনুযায়ী মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন সরকার নৌকা প্রতীকে ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র শহিদুল ইসলাম ধানেরশীষ প্রতীক নিয়ে ৫ হাজার ২৬১ ভোট পান। আ.লীগ বিদ্রোহী প্রার্থী আবুল কাসেম মোবাইল প্রতীকে ২ হাজার ৮৬৩ ভোট, বিএনপি বিদ্রোহী প্রার্থী আক্রাম আলী ভুলু নারকেল গাছ প্রতীকে ১ হাজার ৩০৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান লেলিন জগ প্রতীকে ৯৬৭ ভোট পান।


