print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৬ জানুয়ারি, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবান

বান্দরবানের লামা পৌরসভার নির্বাচন উপলক্ষে শনিবার ১৬ জানুয়ারী২১ইং সকাল থেকে চলছে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন। পৌরসভার। ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ৯ থেকে ভোট গ্রহন শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। নারী-পূরুষ লম্বা লাইন দিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করছেন। দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পৌরসভার ১থেকে ৯ টা ওয়ার্ডে- চাম্পাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, লামা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলিঙ্গাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়,মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। নারী-পূরুষ লম্বা লাইন দিয়ে তাদের ভোট প্রদান করছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি, র‌্যাব, পুলিশের টহল অব্যাহত রয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন। এ দু’য়ের সাথে ভোটের মাঠে আছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ টি এম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে।

পৌর নির্বাচনের রিটানিং কর্মকর্তা,জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম ও লামা উপজেলা নির্বাচন অফিসার মো.আলমগীর হোছাইন বলেন, সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এ পর্যন্ত কোন প্রার্থীও তেমন কোন অভিযোগ করেনি। আশা করা যায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।