print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৬ জানুয়ারি, ২০২১

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

গাইবান্ধা ও সুন্দরগঞ্জের ভোট গ্রহনের মধ্যদিয়ে শুরু হয়েছে পৌর পিতা নির্ধারনের ক্ষণগণণা।
শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টায় একসাথে একই সময় ওই দুই পৌরসভায় শুরু হয়েছে ভোট গ্রহন। চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিক বরাদ্দের পর থেকে প্রার্থী ও কর্মী সমর্থকরা বেশ ব্যস্ত সময় পার করেছে। এবার পৌরপিতা নির্ধারণের জন্য অপেক্ষা করতে হবে ভোট গননা পর্যন্ত।
দলীয়ভাবে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থী থাকলেও মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী নেই গাইবান্ধা পৌরসভায়। গাইবান্ধা পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় দুই প্রার্থীর বাইরে লড়াই করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ৬ জন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাত ১২ টা থেকে নির্বাচনের পরদিন রাত ১২ টা পর্যন্ত সকল ধরণের প্রচার প্রচারণা, মিছিল সমাবেশ পৌর এলাকায় বন্ধ থাকবে বলে জানায় নির্বাচন কমিশন।
গত ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ভোটের পালে জোরেশোরে হাওয়া লাগে জেলার গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায়। প্রতীক পেয়ে পশ্চিমের হিমেল হাওয়ায় নৌকা, ধানের শীষ, নারিকেল গাছ, রেল ইঞ্জিন, মোবাইল ফোন, চামুচ, জগ আর ক্যারাম বোর্ড মার্কার প্রচারণায় মেতে উঠেন আট মেয়র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরাও প্রচারনায় পিছিয়ে ছিলেন না।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলীয় ও স্বতন্ত্রসহ ৮ মেয়র প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচার প্রচারণায় প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ, উঠোন বৈঠক, জনসভা ও পথসভা করে ব্যস্ত সময় পার করেছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলরসহ ৫৮জন প্রার্থী ও তাদের সমর্থকরাও বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার-প্রচারনা চালান। এ পৌরসভায় ১৭ সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী নিজেদের ওয়ার্ড ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামীলীগের বর্তমান মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন (নৌকা), মতলুবর রহমান (নারিকেল গাছ), বিএনপির মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ), স্বতন্ত্র মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন), মো. শামছুল আলম (মোবাইল ফোন), মো. আহসানুল করিম (চামুচ), মো. মির্জা হাসান (জগ) এবং ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ৩১টি ভোটকেন্দ্রে ১৫৩টি ভোটকক্ষে ৫১ হাজার ৩শ’ ৮৭ জন ভোটার ভোট প্রদান করবেন নারী পুরুষ ভোটারগণ। এনির্বাচন সফল করতে নির্বাচন কমিশনের পাশাপাশি জেলা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রস্তুতি শেষ পর্যায়ে।

সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপির মশিউর রহমান সবুজ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুর রশিদ ডাবলু (লাঙ্গল), এনডিপির আহসান হাবীব মাসুদ (সিংহ), স্বতন্ত্র খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), স্বতন্ত্র দেবাশীষ কুমার সাহা (মোবাইল), স্বতন্ত্র আল শাহাদাত জিকো (জগ)।পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এছাড়া সংরক্ষিত মহিলা ১১ জনসহ কাউন্সিলর পদে ৩৩ জন নির্বাচন করছেন।এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, সুন্দরগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ন পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরণের প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন।

আবু হানিফ মোঃ বায়েজিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ