
প্রকাশিত, ১৬ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান পৌরসভা নির্বাচনে ধানের শীষে দলীয় মনোনয়ন পেয়েছেন বান্দরবান জেলা বিএনপি সাধারন সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা।
এইদিকে ১৫ জানুয়ারী শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলীয় কার্যালয়ে যুগ্ম – মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত করা হয়। ওই সভায় বান্দরবান পৌরসভার সাবেক মেয়র ও সাধারন সম্পাদক জাবেদ রেজাকে দলের চূড়ান্ত প্রার্থী ধানের শীষ প্রতীক হিসেবে মনোনীত করা হয়।
জেলায় পৌর নির্বাচনকে ঘিরে চলছে প্রস্তুতি, তবে জেলায় এখনো পোষ্টারিং বা কোন কিছু দেখা যায়নি।
প্রসঙ্গত, বান্দরবান পৌরসভা নির্বাচন আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হবে। তবে এই পৌর নির্বাচনে মেয়র পদে বেশ কয়জন প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডী লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী মধ্যে।


