print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৮ জানুয়ারি, ২০২১

সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রামপুরের ভিটেমাটি হীন হীরা-লালের জীবনে অবর্ননীয় দূর্দশা।
মানুষটির নাম হীরা লাল, পিতা মৃত বাবু লাল। বাড়ি ৬ নং মানকোন ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের রামপূর গ্রামে। জমি নেই ঘর নেই মাথা গুজার একটু ঠাঁই নেই, বিয়ে করেছিলো কিন্তু অভাবের তাড়নায় স্ত্রী তাকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে।

প্রতিদিন মাছ ধরে ৫০ থেকে ১০০ টাকা পায় তাই দিয়ে নিজের পেট চালায়। মাছ না মারলে না খেয়েই ঘুমায় তবুও ভিক্ষা করে না। তার ভাগ্যে জুটেনি কোন ত্রান, মেলেনি কোন সরকারি ভাতা। তার ভাষায় স্থানীয় সরকারের প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান সবাই নাকি টাকা চায় সরকারি ভাতার কার্ড করার জন্য।

এই বছরের শীতে উপজেলার কত নেতা, মেম্বার চেয়ারম্যান সরকারি ও বেসরকারি ভাবে কম্বল বিতরন করতেছে কিন্ত হীরা লালের ভাগ্যে মিলেনি কোন কম্বল বা শীতবস্ত্র। হীরালাল বলেন সরকার নাকি জমি ও ঘর দিতাছে কিন্তু আমারে কেডা দিব একটা ঘর?

উক্ত ইউনিয়নের পল্লিচিকিৎসক মোঃ হেলাল উদ্দিন জানান এ প্রশ্ন আমারও জাতীর বিবেকের কাছে কে দিবে এই ভুমিহীন হীরা লাল কে একটা কম্বল, কিছু ত্রান, একটা ঘর? হীরালালের সাথে কথা বলে হেলাল উদ্দিন জানান তার একমাত্র ভিটে সেটাও প্রভাবশালীদের দখলে।

হীরা লাল উপজেলা প্রশাসনের কাছে তার দখলকৃত ভূমি উদ্ধারে সহায়তা এবং সরকারি সুবিধা পেতে আকুল আবেদন জানান।