
প্রকাশিত,০৭, মার্চ,২০২৪
শুভ বসাক :
আসন্ন ৯ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিকে মোঃ ইকরামুল হক টিটু’কে বিজয়ী করার লক্ষ্যে নগরীর ২নং ওয়ার্ডে মিছিল করেছে এলাকাবাসীবৃন্দ। গতকাল (৬ মার্চ) বুধবার বিকেলে নগরীর আউটার স্টেডিয়াম থেকে শুরু করে পুলিশ লাইন, কাশর, ইটাখলা, কাঁচিঝুলি, কাটাখালি ও উওরা হয়ে আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়। মিছিলে ৯তারিখ সারাদিন টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন” এই স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।এসময় মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটুর বিগত সময়ে নগরজুড়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত স্মার্ট নগরী গড়তে টেবিল ঘড়ি প্রতীকে ভোট চান নেতাকর্মীরা।


