
প্রকাশিত, ২৪-১২-২০২০
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে আর মাত্র বাকি ৪দিন,
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণায় হাজার নেতাকর্মী নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারণায় সরগম, পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর।
হাটে ঘাটে মাঠে কোথাও নেই বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থীর প্রচার প্রচারণায় নেই কোনো তৎপরতা, পোস্টার লিফলেট বিতরণ করে প্রচার করার মত প্রার্থী নিজে একা ব্যতীত তার সাথে নেই কোনো নেতাকর্মী,
কেন সে একা?
জনমনে এই প্রশ্ন, তবে কি গফরগাঁও বি এনপির সাংগঠনিক ভিত্তি একেবারেই শূন্যের কোঠায়?
জানা যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটিতে ৬ জন যুগ্ন আহবায়ক সহ ১৪ জন নেতা জেলা কমিটিতে সদস্য।
অথচ আব্দুল আল মামুন আজ একা।
এ ব্যাপারে মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এক প্রশ্নের জবাবে বলেন, সকল নেতাদের সাথে ফোনে কথা বলেছি, তারা বলেন মামলা হামলার ভয়ে নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নিতে পারছে না।


