print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭,ডিসেম্বর,২০২৩

দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের কমিটি মেয়াদত্তীর্ণ ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। উক্ত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের তৃণমূল নেতা কর্মীরা। সুএে জানাযায়, বিগত ২০১৮ সালে শেষের দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হন আতিকুর রহমান চৌধুরী (আনোয়ারা) সাধারণ সম্পাদক করা হয় বাঁশখালী উপজেলার আতাউল করিম। উক্ত কমিটিতে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। । এ কমিটির দীর্ঘদিন মেয়াদত্তীর্ণ হয়ে যায় আনুমানিক ৪ বছর। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলার ৮ উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় কমিটি নেই। কমিটি রয়েছে পটিয়া উপজেলা, সাতকানিয়া ও লোহাগড়া উপজেলায়। এমনকি সভাপতি, সাধারণ সম্পাদক এর নিজ উপজেলায় কমিটিবিহীন। দলের একাধিক তৃণমূল নেতা কর্মীদের সাথে কথা বলে জানায়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদক স্বেচ্ছাচারীতার কারণ সাংগঠনিকভাবে জেলার আওতাধীন সকল উপজেলা কমিটি গঠন করা হয়নি। যার ফলে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম নেই, এমনকি সভাপতি, সাধারণ সম্পাদক নিজ নিজ কাজে ব্যাস্ত রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন তাদেরকে তেমন ভুমিকা নেই। সাংগঠনিক তৎপরাতা দেখা যায় পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলায়। নাম সর্বস্ব চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবি জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগলীগের তৃণমূল ত্যাগি নেতা কর্মীরা। দক্ষিণ জেলা কৃষকলীগ সম্পাদক মন্ডলীর নেতা মো: ইব্রাহিম ও নেভী হারুন বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে মাট পর্যায়ের চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার কৃষকলীগ নেতা কর্মীরা মেয়াদত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করায় দাবি জানিয়েছেন
কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ কাছে। তারা বিষয়টি তদন্ত সাপেক্ষে বর্তমান মেয়াদত্তীর্ণ কমিটি বাতিল পুর্বক নতুন কমিটি ঘোষণা করার প্রত্যাশা করেছে।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম