
প্রকাশিত,১৬,ডিসেম্বর,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা ১৫৯/৩ কেন্দুয়া-আটপাড়া সংসদীয় আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশাল জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন।
সাবেক সফল এমপি ইফতিকার উদ্দিন তাং পিন্টু গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভোটের মাধ্যমে জয়ী হয়ে কেন্দুয়া-আটপাড়া আসনে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন।তিনি এর আগে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।
সাবেক এমপি ইফতিকার উদ্দিন তাং পিন্টু ভাইয়ের আমলে কেন্দুয়া-আটপাড়া আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সরকারের উন্নয়ন মূলক কাজ করেছেন এবং উনার আমলে কোন গ্রুপিং ছিলনা।
কেন্দুয়া-আটপাড়া উপজেলার অংসখ্য নেতাকর্মীদের সঙ্গে কথা বললে জানান,সাবেক এমপি পিন্টু ভাইয়ের সময়কালে ছিলনা কোন বৈষম্য ছিল শুধু ভালবাসা।তিনি আমাদের সঙ্গে সর্বদায় যোগাযোগ রেখেছেন এবং তিনি বুকে জড়িয়ে ভাল-মন্দ খোঁজ খবর নিয়েছেন।
নেতাকর্মীরা আরও বলেন একজন এমপি যখন বুকে জড়িয়ে ভাল-মন্দ খোঁজ খবর নেন এবং আন্তরিকভাবে জিজ্ঞাসা করেন তাতেই আমরা উনার প্রতি বিষণ খুশি।
কেন্দুয়া-আটপাড়া উপজেলার অংসখ্য সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানান,পিন্টু সাহেবের মতো এমপি আমরা চাই কারণ উনি সৎ,যোগ্য এবং ভাল মনের মানুষ।
আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান বলেন জনাব ইফতিকার উদ্দিন তাং পিন্টু কেন্দুয়া-আটপাড়া এমপি নন তিনি এই দুই আসনের মানুষের ভালবাসার আশ্রয়স্থল। তিনি এমপি থাকাকালীন কেন্দুয়া-আটপাড়ায় কোন গ্রুপিং ছিলনা। সবাইকে নিয়েই কাজ করেছেন তাইতো উনার এত জনপ্রিয়তা।
এ ব্যাপারে আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ তানভীর জানান,পিন্টু ভাই কেন্দুয়া-আটপাড়া তৃণমূল নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের ভালবাসার প্রতিফলন এর ফলপ্রসূ আজকে তিনি স্বতন্ত্র প্রার্থী অথচ উনার জনমত দেখে আমরাই হতবাক।
আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটন বলেন পিন্টু সাহেবের জন্য মানুষ দিশেহারা সাধারণ মানুষ দিন গুনছেন কবে ৭ তারিখ আসবে এবং উনাকে ভোট দিবেন।
তিনি আরো বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিন্টু সাহেব এমপি থাকাকালীন সময়ে সম্মানিত ভাতা বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে দিয়ে দিয়েছেন।
উনি খুবই ভাল মনের মানুষ এবং সৎ,যোগ্য ইনশাআল্লাহ আসছে জানুয়ারি ৭ তারিখে তৃণমূল নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা আশাবাদী।
এ বিষয়ে সাবেক সফল এমপি এবং নেত্রকোণা ১৫৯/৩ কেন্দুয়া-আটপাড়া আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ইফতিকার উদ্দিন তাং পিন্টু বলেন,আমি এমপি থাকাকালীন সময়ে দুই আসনের নেতাকর্মীদের নিয়ে সরকারের উন্নয়ন মূলক কাজ করেছি এবং গরীব অসহায় মানুষকে আমার নিজ অর্থায়নে সহায়তা করেছি।
জানতে চাওয়া হয় মানুষ আপনাকে এত ভালবাসে কেন এর উত্তরে তিনি জানান, কেন্দুয়া-আটপাড়ার লক্ষ লক্ষ মানুষ আমাকে ভাললাগা কিংবা ভালবাসার কারণ আমার কোন অহংকার অহমিকা নেই। সবাইকে আমি সমান চোখে দেখি তার জন্য হয়তো আমাকে এত ভালবাসে।
আরও জানার জন্য জিজ্ঞেস করা হয় আপনি জয়ী হওয়ার জন্য কতটুকু আশাবাদী এর উত্তরে তিনি জানান,
আসছে ৭জানুয়ারি সংসদ নির্বাচনে ইসির প্রধান বলেছেন সম্পুর্ণ ভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।এরই প্রতিফলনে আমি আল্লাহ তায়ালাকে উপরে বলতে পারি বিজয় সু-নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ কারণ তৃণমূল নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের ভালবাসার প্রতিফলন পাবই ইনশাআল্লাহ।


