
প্রকাশিত,১৬, সেপ্টেম্বর,২০২৩
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের জালাল উদ্দিনের বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার, (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহাগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু , ঐ গ্রামের জালাল উদ্দিনের ছেলে হেদায়েতউল্লাহ (০৩) বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে বাড়ি উঠানেই খেলা করতে ছিল। রান্নাঘর থেকে মা এসে ছেলেকে দেখতে না পেয়ে নাম ধরে এদিকে ওদিকে ডাকতে থাকে কিন্তু আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির মা,
একপর্যায়ে পরিবারের লোকজন শিশুর খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু হেদায়েতউল্লাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরে সজনেরা গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ রাকিবুল হাসান, তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক গণমাধ্যমকে জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বে ই শিশুটির মৃত্যু হয়েছে।
মুহূর্তেই স্বজনদের কান্নায় বাড়ি হয়ে ওঠে হাসপাতালের জরুরি বিভাগ।


