print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২৩

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সার্বজনীন উৎপাদনমুখী,কর্মসংস্থানমুখী ও গণমুখী শিক্ষানীতি, দেশ শাসনে শ্রমজীবী,কর্মজীবী,পেশাজীবীদের অংশীদারিত্ব কায়েম তথা সমাজের সার্বিক মুক্তির আন্দোলনের সহায়ক শক্তি হিসেবে এই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। শিকার অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হোন।সমাজ শক্তির প্রতিনিধিত্ব কায়েম করুন। নিপীড়ন মূলক রাষ্ট্র নয়,গণমুখী রাষ্ট্র চাই। সবার জন্য শিক্ষা চাই। শিক্ষা ক্ষেএে বৈষম্য মানিনা,মানব না,শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না।শিক্ষা শেষে কাজ চাই। এই শ্লোগানকে সামনে রেখে,জেএসডি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মওলানা ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে এ প্রতিনিধি সভার আয়োজন করেন জেএসডি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখা।

জেএসডি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সভাপতি সোহেল তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায়
প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সবুজ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেএসডি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি তৌফিক-উজ-জামান পীরাচা। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেএসডি বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা লেখক, গবেষক মশিউর আলম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, আব্দুল খালেক মাস্টার, হাফিজুর রহমান মাস্টার, আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল মালেক, কবি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেহেনা হুসনা মনি, হাফিজুর রহমান এমএ, জামালপুর পৌর (জেএসডি) সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বাদল, জামালপুর সদর উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক ওমর হোসাইন, ছাত্রঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।
এসময় জেএসডি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে জেএসডি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সভাপতি সোহেল তানভীর, সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান সাদ ও সাদ ইবনে আজহারকে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে ঘোষণা করেন নেতৃবৃন্দ করা হয়। এক বছর মেয়াদি।

তারিখ -৩-৯-২৩ইং