
প্রকাশিত,১০, আগস্ট,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিশ লাইন মেরমত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ ফখরুল ইসলাম(৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১০ আগস্ট) দুপুরে সালটিয়া ইউনিয়ন বাগুয়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সদর আলীর ছেলে।
নিহতের মামাতো ভাই সোহাগ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন ফখরুল ইসলাম পাশ্ববর্তী বাগুয়া গ্রামে নষ্ট ডিশ লাইন মেরামত করতে যায়।লাইনে মেরামত করতে এক পর্যায়ে ঘরের টিনের চালে উঠে এসময় অসাবধানতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন । পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


