
প্রকাশিত,০৮, আগস্ট,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ ৮ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ সহ,সহকারী প্রকৌশলী এ,কে,এম ফয়জুল বারী,সহকারী প্রকৌশলী মোঃ রবিউল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী সামিউল বাশির সহ কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ মোক্তারপাড়া অস্থায়ী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুলারে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা সহ গভীর শ্রদ্ধা জানান।
জানা যায়,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ১৯৩০ সালে ৮ আগস্ট গোপালগঞ্জ টঙ্গীপাড়ায় জন্ম গ্রহণ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ডাক নাম ছিল রেনু বাবা শেখ জহুরুল হক এবং মাতা হোসনে আরা বেগম।
ভয়াবহ কাল রাত বাংলাদেশের কলংক অধ্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ স্ব-পরিবারকে হত্যা করা হয়।
মরহুম শেখ ফজিলাতুন্নেছা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক পরামর্শক।
এ দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচি ছাড়াও নেত্রকোণা জেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,মহিলালীগ,যুব মহিলালীগ, কৃষকলীগ সহ প্রশাসনের ব্যক্তিদ্বয়, সুশীল সমাজ এবং সুধীজন জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন জানান।


