print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৩-১২-২০২০
মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগ নেতা, জেলা পরিষদ সদস্য ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল হাকিমের গণসংযোগ হয়েছে।

রোববার বিকেলে পৌর এলাকার জেলা আদর্শ স্কুল মাঠ থেকে একটি প্রচারণা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা প্রবাসী কল্যান সমিতির সভাপতি জসিম মন্ডল, চাঁপইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, জেলা অটোরিক্সা চালক ও মালিক সমিতির সভাপতি মেসবাহুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম শরিফ, আব্দুল মালেকসহ ওয়ার্ডের বিভিন্ন সংগঠনের মহিলা নেতাকর্মীরা।

এ সময় বক্তব্যে বক্তারা বলেন, চাঁপইনবাবগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আব্দুল হাকিম জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। পৌর এলাকার মানুষের মৌলিক চাহিদা পূর্ণ করতে আব্দুল হাকিম কাজ করে যাবেন বলেও জানান বক্তারা।