print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, জুন,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেয়া ২৪১কাটুন ১হাজার২শত কেজি হাড়ি ভাঙ্গা আম ভারত সরকারকে উপহার হিসাবে দেয়া হয়েছে।

সোমবার(১২জুন) দুপুর ১২টার সময় ঢাকা মেট্রো ন২০-৭৮৯৫ট্রাকে করে  বেনাপোল বন্দর দিয়ে হস্থান্তর করা হয়।মেসার্স রবি ইন্টারন্যাশনাল সিএন্ড এফ এজেন্ট বেনাপোল এ আম রপ্তানীর কার্যক্রম করে।

রবি ইন্টান্যাশনালের স্বত্তাধিকারি রবি বলেন,বাংলাদেশ সরকারের উপহার হাড়ি ভাঙ্গা আমের চালানের কাগজপত্রের আনুষ্টানিক সম্পন্ন করে, নো ম্যাচল্যান্ডে দু দেশের প্রতিনিধির মাধ্যমে আম হস্থান্তর করা হয়েছে।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার, কওছার সরোয়ার এ্যাডমিনিষ্টারি অফিসার (হিসাব),উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল ,বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ ,বন্দর উপ সহকারি পরিচালক মনিরুল ইসলাম ,,চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার মাহাবুর,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ কামাল ভুইয়া।

ভারতের পক্ষে ছিলেন,কাস্টম সহকারি কমিশনার ছারানজি ,কাস্টমস সুপার দেবদুলাল মজুমদার, পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার পারমানেন।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

১২/৬/২১