
প্রকাশিত,০৩, জুন,২০২৩
আমাদের দিনাজপুর।
মোঃ আতাউর রহমান।
দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়ন এক নং ওয়ার্ড চঘরিয়া গ্রামের আনসার আলীর ছেলে মোজাম্মেল হক এর ধানের গোডাউনে কারেন্টের সার্কিট হয় লক্ষ লক্ষ টাকার ধানসহ অন্যান্য জিনিস পুড়ে ছাই !
গোডাউনের মালিক মোজাম্মেল হক জানান আমার বাড়ির সঙ্গে একটি ধানের গোডাউন আছে। আশেপাশে আরো অনেক বাড়ি আছে আমার বাড়ির পিছন দিক দিয়ে কারেন্টের তার হোসেন আলীর বাড়িতে নিয়ে যায় আমি হোসেন আলীকে বারবার বলি কারেন্টের তারটি ধানের গোডাউনের উপর দিয়ে আছে আপনি একটু সরিয়ে ফেলেন যে কোন মুহূর্তেই দুর্ঘটনা হতে পারে!
বিষয়টি বারবার হোসেন আলীকে জানানোর পরেও শুক্রবার সকাল ১১ টায় কারেন্টের শর্ট সার্কিট হয় ধানের গোডাউনটিতে আগুন লেগে যায় ! এমন অবস্থায় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ! স্থানীয় এক ব্যক্তি তিনিও জানান ঘটনা সত্যি হঠাৎ করে গোডাউনের উপরে কারেন্টের সার্কিট হয়ে আগুন লেগে এই গোডাউনটি পুড়ে যায়! তাৎক্ষণিক এলাকাবাসী দিনাজপুর ফায়ার সার্ভিস কে ফোন দিলে সঙ্গে সঙ্গে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিভিয়ে দেন !
এই কারণে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসে .গোডাউন এর মালিক মোজাম্মেল হকের স্ত্রী তিনি দুঃখ প্রকাশ করে জানান আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটা আইনের মাধ্যমেই দ্রুত বিচারের দাবি জানাচ্ছি !
অন্যদিকে মোজাম্মেল আরো জানান দিনাজপুর কোতোয়ালি থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করেছি ঘটনার দিনে এবং ঘটনার দিন বিকাল পাঁচটায় দিনাজপুর কোতোয়ালি থানার এ এস আই শাহ আলম ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছেন !
ঘটনার মালিক মোজাম্মেল হক যার বিরুদ্ধে অভিযোগ করেছেন ঘটনার বিস্তারিত বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বারবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায় হোসেন আলীর


