print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮,মে,২০২৩

গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মেধাবী ৩৬৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৮,মে,) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ফাহমি গোলান্দাজ বাবেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্যাব বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ট্যাবলেট (ট্যাব) বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলার ৬১টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ১ম স্থান থেকে ৩য় স্থান অধিকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণকৃত ট্যাবলেটসমূহ শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করবে।