print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, এপ্রিল,২০২৩

হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর শহর শাখার অন্তর্গত ৫নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল বুধবার শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন ৫নং ওয়ার্ড ছাত্রদল।

৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খন্দকার আসওয়াদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রান্ত ইসলাম সিজারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মো. সোহেল রানা খান।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কাইসার, খন্দকার মেহেদী হাসান রাজন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, জামালপুর জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক ও হাদিউল ইসলাম রাব্বী প্রমুখ।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এছাড়াও জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মো. হিরা, রকি তালুকদার মাসুদ রানা রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু মিয়া, ইমরান হোসেন সাদ্দাম,সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন বাবু, পরজাল গাজী,পারভেজ, সিহাজুল ইসলাম শুভ,সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম হাসান। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হৃদয় আহমেদ। সদস্য অপু, রিপন জামালপুর শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান সহ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।

তারিখ -১৩-৪-২৩ইং