print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, এপ্রিল,২০২৩

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর শহর শাখার অন্তর্গত ১১নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল মঙ্গলবার স্থানীয় শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন ১১নং ওয়ার্ড ছাত্রদল।
১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তুষার ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল টিপুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মো. সোহেল রানা খান।
এছাড়াও বক্তব্য রাখেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাদ্দাত হোসেন ছাইদুর, আমিনুল ইসলাম শাওন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, হাদিউল ইসলাম রাব্বী প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মো. হিরা, মাসুদ রানা রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু মিয়া, ইমরান হোসেন সাদ্দাম, মো. আহসান সুমন, আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন বাবু, পারভেজ, মোকাদ্দেছ, জামালপুর শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন, সরকারী আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব সহ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

তারিখ -১১-৪-২৩ইং