
প্রকাশিত,০৪, এপ্রিল,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল ও ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে নগরীর পলিটেকনিক মোড় এলাকায় ও ১৫নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গনশার মোড়ে পথযাত্রী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইফতার বিতরণীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিন্টু, ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন।ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান (নাঈম), সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ফরাজি তানজিন , প্রচার সম্পাদক এ কে রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম সানি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আসিফ সাজ্জাদ, উপ-প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য সৈয়ব ইসলাম কনক, সাব্বির রহমান।
২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন (দুলু)
২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাহোসেন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা জানান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে প্রতিদিন ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে পথচারী অসহায় দরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।


