
প্রকাশিত,১২, মার্চ,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ মার্চ সকালে স্থানীয় সকাল বাজার কালীঘাটে এ মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
জামালপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিঞ্চ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা খান, শহর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকুল, সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়া প্রমুখ
অন্যান্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত,জেলা যুবদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম রনি, মুসলিম উদ্দিন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু, শ্রমিকদল নেতা খালিদ হোসেন ফকির, ঢাকা কলেক ছাত্রদল নেতা মনির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান কাওছার, জেলা তাঁতী দলের সভাপতি লাভলু, বিএনপি নেতা চিকলী, আব্দুর সাত্তার, আব্দুর রহমান, শহর বিএনপি সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, আবু সাইদ রয়েল, সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোর্শেদ খান, ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহাগ, মেরাজুল ইসলাম মৃদুল,পপেল, যুবদল নেতা গোলাম রব্বানী জনি, রেজানুর রহমান টুটুল, সাইদুল রহমান শিলু, বুলবুল আহাম্মেদ হৃদয়, সাইফুল ইসলাম রবিন, হাসিব রিগ্যান, জেলা শ্রমিকদল নেতা নবাব আলী, সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আগামী দিনে এই সরকারের বিধায় ঘন্টা বাজিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয়
সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আন্দোলনে আমরা রাজপথে থাকবো। দলীয় সকল নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
তারিখ -১২-৩-২৩ইং


