print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, মার্চ,২০২৩

মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বাসন মেট্রোথানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকালে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসন মেট্রোথানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসন মেট্রোথানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. এডভোকেট আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বাসন মেট্রোথানা আওয়ামী লীগ সহ-সভাপতি ফাইজুল আলম দীলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন।

এসময় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। পরে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল করেন।