
প্রকাশিত,২৭, ফেব্রুয়ারি,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহঃ
ময়মনসিংহে মহানগর মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর টাউন হল ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র্যালীর আয়োজন করা হয়।
মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকিকুন নাহার, সহ-সভাপতি নাজমা আজাদ, সহ-সভাপতি শাহিনুর আক্তার মিলি, সহ-সভাপতি সেলিনা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাম্মী আক্তার মিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক মর্জিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহানারা জাফরিন, সদস্য ফারজানা ববি কাকলিসহ প্রমুখ। আলোচনা ও কেক কাটা শেষে আনন্দ র্যালীটি নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল এসে সভাপতি ও সাধারণ সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


