print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, ফেব্রুয়ারি,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শার নাভারন থেকে এক কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার(১০)জানুয়ারী বিকাল ৩ টার দিকে নাভারন দক্ষিণ বুরুজবাগানের আকবর আলীর ছেলে আহসান হাবিবের বাসার পাশে সেপটি ট্যাংকের ভিতর থেকে জেসমিন আক্তার (১৮) নামের ছাত্রীর অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাজিরহাট কাউরিয়া গ্রামের জাকির হোসেনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, তার কন্যা জেসমিন যশোর পলিটেকনিক কলেজের ৪র্থ বর্ষে পড়াশোনা করত। আসামী আহসান হাবীবও একই কলেজে পড়ত।সে সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে।

৯/১০ দিন পূর্বে তার কন্যা নিখোঁজ হয়। নিখোঁজ বিষয়ে যশোর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। অনেক খোজ খবরের পর মেয়ে জেসমিন কে শার্শার নাভারনের আসামীর বাসার পাশের ট্যাংকি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানিয় বিভিন্ন সূত্র জানায়,তাদের দুজনের মধ্য প্রেমের সম্পর্ক অবনতি ঘটলে আসামী আহসান হাবিব সূকৌশলে জেসমিনকে তার বাসায় এনে গলা কেটে হত্যা করে ট্যাংকিতে ফেলে রাখে।

এ বিষয়ে যশোর র‌্যাব -৬ কর্তৃক আসামী আহসান হাবিবকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশটি যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন বলে জানান।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১০/০২/২৩