
প্রকাশিত,০৮, ফেব্রুয়ারি,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
স্বনামধন্য বাংলাদেশ পুলিশ নেত্রকোণা জেলা থেকে মোট ৯০ জন কনস্টেবল পদে স্বচ্ছ নিয়োগ দেওয়া হচ্ছে। তার মধ্যে পুরুষ ৭৩ জন এবং নারী ১৭ জন।
পুলিশ কনফারেন্স ব্রিফিং দাতা নেত্রকোণা জেলার সৎ,বিচক্ষণ সাহসিক পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, সারাদেশব্যপী পুলিশ কনস্টেবল পদে সরকার কর্তৃক নিয়োগ হচ্ছে তারই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলায় মোট নারী/পুরুষ মিলিয়ে ৯০ জনকে ১২০ টাকায় মিলবে পুলিশ কনস্টেবল চাকুরী।
তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রায় ৪ হাজার আবেদনের প্রেক্ষিতে আমরা স্বচ্ছতার সহিত বডি ফিটনেস, মেধাবী, কর্মদক্ষতা অর্জনকারীদের কনস্টেবল পদে নির্বাচিত করবো ৯০ জনকে এবং চলমান ৮/৯/১০ প্রাথমিক নির্বাচিত থেকে যাচাই-বাছাই করা হবে এবং সেখান থেকে যারা উত্তীর্ণ হবে তাদের ১৫ই ফেব্রুয়ারী লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পরিশেষে তিনি বলেন সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ১২০ টাকায় মিলবে পুলিশের চাকুরী কিন্তু কোন দালাল চক্র যেন কোন প্রকার অবৈধ লেনদেনের চেষ্টা না করে সেদিকে খেয়াল রাখার জন্য প্রেস কনফারেন্স ব্রিফিং-এ বলা হয়।
এসপি ফয়েজ আহমেদ কঠোর ভাষায় আরো বলেন, যদি আমার পুলিশেও লেনদেনে জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবেনা।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) হারুন অর রশীদ, ডিএসবির মুখপাত্র লুৎফর রহমান,ডিবি পুলিশ সহ পুলিশ কর্মকর্তা সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ।