print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, ডিসেম্বর,২০২২

শাহিদুল ইসলাম, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ

মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে। আমান উল্লাহ বলেছিল ১০ তারিখের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। সেটা আর হবে না। ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে দল আবারও ক্ষমতায় যাবে। কারণ বাংলাদেশের মানুষ একজন সফল প্রধানমন্ত্রী পেয়েছে। তাঁরা আবারও তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’-কথাগুলো বলেছেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার চরচিংগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাতলা, বড়বাড়িয়া,হিজলা,শিবপুর,চরবানিয়ারী,সন্তোষপুর চিতলমারী সদর ইউনিয়নের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার আর একবার দরকার। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। আজ দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ ভোগ করছে। পদ্মা সেতু হয়েছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই বঙ্গবন্ধু জাতিরজনক শেখ মুজিবুর রহমানের বাকি স্বপ্নগুলো বাস্তবায়নে বারবার দরকার শেখ হাসিনা সরকার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযুষ কান্তিরায়ের পরিচালনায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এস এম মাহাতাবুজ্জামান,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের জয়েন সেক্রেটারী অবনী মহন বসু, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জান্নাত আলীসহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে।

এছাড়া সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন রহমতপুর ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন, মৈজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও উপজেলা আনসার ব্যারাক উদ্বোধন এবং নালুয়া ফুটবল মাঠ ও চিতলমারী উপজেলা চত্বরে শীতবস্ত্র বিতরণ করেন।