print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, নভেম্বর,২০২২

সভাপতি মান্নান- সাধারণ সম্পাদক স্বপনঃ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
জাতীয় সংগীত, কবুতর অবমুক্ত, বেলুন উড়িয়ে, কুরআন তেলাওয়াত, গীতাপাঠ,ডিসপ্লে, আলোচনা সভার মধ্যে দিয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ নভেম্বর বিকেলে স্থানীয় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান,
উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সফিউল আলম চৌধুরী লাদেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এসময় কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ছিলেন

প্রথম অধিবেশন শেষে, দ্বিতীয় অধিবেশনে পুনরায়
ডা. এম এ মান্নান খানকে সভাপতি ও অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ -১৩-১১-২২ইং