
প্রকাশিত, ০৬ নভেম্বর ২০২২
খুলনা প্রতিনিধ ঃ
খুলনা শিববাড়ি এলাকায় দ্বি-খন্ডিত বাক্সবন্দী এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নগরীর শিববাড়ি মোড় মার্কেন্টাইল ক্লিনিকের পিছনে রাজু খার ভাড়াটিয় আবু বক্কর মোল্লার ঘর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, আবু বক্কর মোল্লা নামের এক ব্যাক্তি নিউ আল আকস া ট্রান্সপোর্টে চাকরি করেন। তিনি কর্মস্থালে না গেলে ট্রান্সপোর্ট মালিক আবু বক্করের বাসয় খুজতে আসে। এসময় বাসায় তালাবদ্ধ অবস্থায় দেখতে দরজার ফাকা দিয়ে ভিতওে তাকারে দ্বিখন্ডিত মাথা দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে তালা ভেঙে ওই মহিলার লাশ উদ্ধার করে। পুলিশ আরো জানায়,মাথা শরীর থেকে আলাদা হওয়ায় লাশের পরিচয় না মিললেও ধারণা করা হচ্ছে আবু বক্কর মোল্লার স্ত্রী স্বপ্না খাতুন লাশ। পারিবারিক কলাহর কারণে আবু বক্কর মোল্লা তার স্ত্রী স্বপ্না খাতুন কে গলা কেটে হত্যা করতে পারে। এ ঘটনার পর আবু বক্কর মোল্লা পালাতক রয়েছে। নিহত স্বপ্না খাতুন খুলনা প্রিন্স ডায়াগনস্টিক ও হাসপাতালে চাকরি করতেন।
বাবুল আকতার,
খুলনা।


