
প্রকাশিত,২৯, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পোনে ৮ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার উনিশে টাওয়ারের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি কালে সিরাজগঞ্জের সদর থানার চক শিয়ালকোলা গ্রামের আবু বকর সিদ্দিক শান্ত’র ছেলে আসামী রাকিবুল ইসলাম রাকিব (২২) কে চাপাতি সহ গ্রেফতার করে পুলিশ।
এ সময় অজ্ঞাতনামা আরো ২-৩ জন পালিয়ে যায়।
পুলিশ জানায় আসামি রাকিবুল ইসলাম রাকিব (২২) এর বিরুদ্ধে জিএমপি’র সদর থানা, বাসন থানা সহ সিরাজগঞ্জ সদর থানায় মাদক ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে একাদিক মামলা রয়েছে। এছাড়া মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযান সহ অন্যান্য অভিযান অব্যহত থাকবে।


