
প্রকাশিত,২৫, সেপ্টেম্বর,২০২২
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি পঞ্চগড় জেলায় প্রথম নৌকা ডুবিতে এক সাথে এত মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধ শতাধিক।
রবিবার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের লাশ নদীর পাড়ে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ২০ জনের পরিচয় সনাক্ত হয়েছে। সনাক্ত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।
নিহতরা হলেন, পলি রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দিপঙ্কর (৩), প্রিয়ন্ত (৩), খুকী রাণী (৩৫), প্রমিলা রাণী (৫৫), তারা রাণী (২৪), শোনেকা রাণী (৬০), ফাল্গুনী রাণী (৫৫), প্রমিলা রাণী (৭০), ধনো বালা (৪৭), সুমিত্রা রাণী (৫৭), সফলতা রাণী (৪০), সিমলা রাণী (৩৫) হাসান আলী, (৫২), উশোশী (১), তনুশ্রী (১), শ্রেয়শী (১)।
পুলিশ ও স্থানীয়দের শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ১৫০-২০০ জনের মতো মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি নদীর পানির গতিতে কিছুদূর যাওয়ার পর দুলতে থাকে।
এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। তবে নৌকার যাত্রীরা বেশির ভাগ নারী ও শিশু হওয়ায় তারা নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও উপস্থিত লোকজন উদ্ধারকাজে যোগ দেন।পরে সেখানে অবস্থারত বোদা ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে নামে। নৌকায় সবাই তীর্থ যাত্রী ছিল। স্বজন ও সেখানে উপস্থিত মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে। মানুষের কান্নায় শোকে পরিণত হয় করতোয়া নদীর পাড়। পরে সেখানে হাজার হাজার মানুষ ভিড় করে কেউ কেউ খুজতে শুরু করে স্বজনদের।
তবে এ ঘটনায় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম তাৎক্ষনিক ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা সহায়তা কথা বলেন এবং প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতেক্য মৃত ব্যক্তিকে এক লাখ টাকা প্রদানের ঘোষনা দেন।
জেলা প্রশাসক মো জহুরুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নৌকাটিতে ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের উদ্ধার কাজ ৫ ঘন্টা ব্যাপী চলেছে। তবে কেউ নিখোঁজ থাকলে তাদের স্বজনদের যোগাযোগের জন্য মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
তিনি আরো জানান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। এই তদন্ত টিম ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। অপর দিকে জেলা পুলিশের উদ্যোগে অপর একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। স্থানিয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী নৌকা ডুবির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে,নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে নৌকা ডুবিতে ১৯ জন আহত হয়েছে। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেী ভর্তি করা হয়েছে। বোদা হাসাপাতালে চিকিৎসা নেওয়ার পর ১৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি
২৫.০৯.২২


