print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, আগষ্ট,২০২২

নিজস্ব প্রতিবাদ ঃ

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার চলে গেলেন, না ফেরার দেশে।

রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর ২টায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

হাজারো নীতিতে তিনি ছিলেন এক আপোষহীন লড়াকু সৈনিক। তিনি নীতি -নৈতিকতা বিসর্জন দেননি।দ্বিধাহীন চিত্তে অন্যায় ও অসত্যের প্রতিবাদ করেছেন। তিনি স্রোতে গা ভাসাননি। তিনি ছিলেন সত্যের স্ফুলিঙ্গের এক নির্বীক।

তাহার মৃত্যুতে জাতি এক দেশপ্রেমিক,নির্ভিক গুনীজনকে হারালো।জাতির দুর্দিনে এরকম মাহবুবদের বড়ই প্রয়োজন ছিল।

মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক । আল্লাহ তুমি শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার মতো তাওফিক দান কর।
মাহবুব তালুকদার একজন সৃজনশীল লেখক। কবিতা, গল্প, উপন্যস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪০।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তিনি ঢাকা নবাবপুর হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

পরে তিনি ঢাকা জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ।

তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তাঁর স্ত্রীর নাম নীলুফার বেগম। এ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।