
প্রকাশিত,২১, আগষ্ট,২০২২
জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি//
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মাহাবুবুর রহমান(২৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
রবিবার দুপুর ১২ টা ৪৫মিনিটে একসাথে মাহাবুবুর রহমান সহ ৪জন গোসল করতে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় নামে। গোসল করতে করতে সমুদ্রের ভিতরে চলে যায় ২বন্ধু, মাহাবুবুর ও ইমরান। শেষে কিনারায় আসতে না পেরে, সহযোগিতা চাইলে ঢাকা থেকে আসা তিন পর্যটক তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। এবং দুজনার ভিতর থেকে একজনকে উদ্ধার করতে সফল হন। তবে এখন পর্যন্ত মাহাবুবুর রমানের খোঁজ পাওয়া যায় নি। নিখোঁজ হওয়া পর্যটক সাঁতার জানতেন না বলেও জানিয়েছেন তার বন্ধুরা।
৪জন বন্ধু হল,মাহাবুবুর,ইমরান, আমির,ফরাত।
নিখোঁজ মাহাবুবুর,ঢাকা জেলার,কদম তলি থানার, রায়ের বাগে থাকতো, তার গ্রাম বাড়ি পাবনায় ।
নিখোঁজ মাহাবুবুর এর বন্ধু মোঃ ইমরান জানান, আমরা একসাথে ৪জন কুয়াকাটা ঘোড়ার উদ্দেশ্যে এসেছি।
বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে সমুদ্রে গোসল করতে আসি, গোসল করার সময়, আনন্দ করতে করতে সাগরের ভিতরে চলে যাই কিনারায় আসার চেষ্টা করি কিন্তু পারছি না, মানুষকে দেখে সহযোগিতা চাইলে তারা আমাকে উদ্ধার করে, কিন্তু আমার বন্ধু মাহবুবকে দেখছি না।
ঢাকা থেকে আসা পর্যটক উদ্ধারকারী,রাসেল, সাফিন, হৃদয়, বলেন, আমরা তিন জন সমুদ্রে গোসল করছিলাম।হঠাত দেখি দুই জন হাত নাড়িয়ে সহযোগিতা চাইলেন, তাৎক্ষণিক আমরা উদ্ধার করতে যাই কিন্তু দুজনের মধ্যে একজনকে আমরা উদ্ধার করতে পারি, আমরা তাদের কাছে যাইতে যাইতে অন্য জোনার খোঁজ পাই না।
কুয়াকাটা টুরিস্ট পুলিশের কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি শোনার সাথে সাথে খেপুপারা ফায়ার সার্ভিস ইউনিট এর সাথে যোগাযোগ করি এবং কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট একত্র হয়ে উদ্ধারকাজ চলমান রয়েছে ।
জাহিদুল ইসলাম জাহিদ,
কুয়াকাটা, পটুয়াখালী ।
২১/০৮/২০২২


