
প্রকাশিত,০৫, জুলাই,২০২২
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন,প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতি গ্রস্থ পরিবার গুলো দিকে নজর রাখছেন পাশে দাড়াতে সকল বাহিনী ও প্রশাসনকে নিদর্শনা দিয়েছেন।
বিএনপি জনগণ থেকে দূরে সরে যাওয়ায় তাদেরকে জনগণ ত্যাগ করেছে। তাদের কথার সাথে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আমাদের সরকার কী করছে জনগণ তা দেখছে।
বন্যাদুর্গতদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার পাশে আছে ভয়ের কিছু নেই জানিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,বন্যার খবর শুনে সে রাতে প্রধানমন্ত্রী সারারাত ঘুমাননি,ব্যবস্থা নিতে দ্রুত আমাদের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী দুর্গতদের পাশি দাড়িয়েছে প্রশাসন,সামরিক-বেসামরিক সংস্থা।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বন্যার্থদের পাশে বিভিন্ন সংগঠনসহ সবাই ঐক্য বদ্ধ ভাবে সহায়তা করছে। বানভাসিদের পাশে প্রধানমন্ত্রী আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন,বানভাসি মানুষের জন্য সরকার সবকিছু করছে। আরও যা যা প্রয়োজন লাগবে তাও করবে। সরকার বন্যাদুর্গতদের পাশে আছে।
আসাদুজ্জামান খান বলেন,প্রধানমন্ত্রী নির্দেশনার সঙ্গে সঙ্গে প্রশাসন, র্যাব ও সেনাবাহিনী সাধারণ মানুষকে নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। কেউ সরকারি সাহায্য সহযোগিতা থেকে বাদ যাবে না।
আসাদুজ্জামান খান আরওবলেন,বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর নিদর্শনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন থাকবে সেনাবাহিনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,সুনামগঞ্জে বন্যায় সারা বিশ্বে পরিচিত পেয়েছে। সুনামগঞ্জে বন্যার্থদের এতো মানুষ সাহায্য করছে যেটা আগে কখনো দেখিনি। এর কারন মানুষের আয় বেড়েছে আর এ আয় হয়েছে শেখ হাসিনার মাধ্যমে।
মন্ত্রী আরও বলেন,বানভাসিদের পুনর্বাসনের জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। কোনও মানুষ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা করা হবে। সড়ক যেখানে ভেঙেছে, ওখানে সড়ক নয়, সেতু হবে। কৃষকদের ত্রাণের প্যাকেটের মতো সার-বীজের প্যাকেট দিতে হবে। সর্বোপরি সরকার, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজের লোকজন সবাই দুর্যোগ মোকাবিলার টিম হিসেবে কাজ করতে হবে।’
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন,জেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
পরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


