print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, জুন,২০২২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা।

দৈনিক সমকাল, দৈনিক বাংলাদেশের খবর, সহ বিভিন্ন গণমাধ্যমে ২০ এপ্রিল২০২২, ‘গফরগাঁও খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চাঁদাবাজির অভিযোগ এনে ৪, গ্রেপ্তার শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের, সভাপতি আয়নাল ইসলাম।

তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত সংবাদকর্মীদের বিরুদ্ধে আনীত চাঁদাবাজির অভিযোগ টি সম্পূর্ণ ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
ভুক্তভোগী আইনাল ইসলাম বলেন, আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্য, মামলার কপি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে।
এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।