
প্রকাশিত,০৫, এপ্রিল,২০২২
মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপভ্যান চাপায় আবদুল গনি মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ বাজারের বিসমিল্লাহ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে পাশের একটি হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাসিন্দা।
তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের একটি খাবার হোটেলের বাবুর্চির কাজ করতেন।
স্থানীয়রা জানায়, আবদুল গণি চন্দ্রগঞ্জের একটি মসজিদ থেকে এশা ও তারাবির নামাজ আদায় করে বের হন৷ বিসমিল্লাহ সড়কের মাথায় গেলে নোয়াখালীগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপভ্যান চালক মো. মহসিনকে (২৮) আটক করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) ওসি মৃদুল কান্তি কুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক মহসিনকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


