print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, মার্চ,২০২২

নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ

সিলেট, কোম্পানীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন,সাংবাদিক এবং পুলিশ একে অপরের পরিপূরক। একসাথে দুনোপক্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করলে সমাজ থেকে, সন্ত্রাস, মাদক,ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সকল অপরাধ,অনিয়ম অচিরেই দূর হবে।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য এখলাছ আলী, কবির আহমদ,অন্যতম সদস্য তারিকুল ইসলাম, কবির হোসেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাসুক রানা, নির্বাহী সদস্য সোহরাব আহমদ, সদস্য নোমান আহমেদ, জয়নাল আবেদীন, নোমান, লিটন মাহমুদ, ইয়ামিন আরাফাত প্রমুখ।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ২৪ মার্চ কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন সুকান্ত চক্রবর্তী। এরপূর্বে তিনি সার্কেল অফিসের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন ওসমানীনগরে।