print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৮ ফেব্রুয়ারী ২০২২

খুলনা প্রতিনিধি ঃ

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামের পুকুরে ভাসমান অবস্থায় জমজ শিশু মনি ও মুক্তা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। কণ্যা শিশু দুটি’র বয়স ২ মাস বয়স।

পুলিশ ও স্থানীয়রা জানায় , তেরখাদার উপজেলার কুশলা গ্রামে আবদুল খায়ের শেখ মেয়ে কণা খাতুনকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্’র সাথে বিয়ে হয়।
দুই কণ্যা শিশুকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়ী বেড়াতে এসেছিলেন কণা খাতুন। বৃহস্পতিবার রাত ২টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন কণা খাতুন। প্রায় দেড় ঘন্টা পর হঠাৎ দেখে শিশু দুটি বিছানায় নেই ।
এ সময় কনা ডাক-চিৎকারে করতে থাকে । জমজ শিশুটিকে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেয়।
পরবর্তীতে সকাল ছয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে বাচ্চা দু’টির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নানী ফাতেমা বেগম ও মামা নুর আলম উদ্ধার করে। ।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল আলম জানান, বাচ্চা দু’টি একই সঙ্গে মারা যাওয়ার বিষয়টি বেশ রহস্যজনক। পরিবারের লোকজনের ব্যবহার সন্দেহ জনক। বাচ্চা দু’টির বয়স দু’মাস ১১ দিন। তাদের পুকুরে ফেলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

বাবুল আকতার
খুলনা।