print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, জানুয়ারি,২০২২

স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহে যাত্রিবাহী বিভিন্ন পরিবহনের চালক হেলপার ও সুপারভাইজারদের বিরুদ্ধে যাত্রিদের হয়রানি মারধর, ছিনতাইসহ অপরাধ ঘটনানোর অভিযোগ পাওয়া গেছে । এমন একটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে ।

অভিযোগ, অভিযোগের তীর ইমাম, আলম এশিয়া সহ নানা পরিবহনের ড্রাইভার, হেলপার,সুপার ভাইজারসহ বিভিন্ন পরিবহনের যাত্রিরা জিম্মী তাদের কাছে ।

এরা যাত্রিদের সাথে খারাপ আচরণ, মারধর সহ ছিনিতাই, হয়রানির বিষয়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা অভিযোগ। ২৯ শে জানুয়ারি শনিবার দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহ গামী ইমাম পরিবহনের একটি বাসে স্কাবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহের ষষ্ঠ সেমিস্টারের লোকনাথ গোস্বামী শান্ত নামের এক শিক্ষার্থীকে মারধর করে তার সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে একটি পরিবহনের স্টাফরা ।
যাত্রির অভিযোগ আমার সব নিয়ে গেছে, মারধর করছে,আমার বোনকেও আঘাত করছে।

ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে স্কাবো টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহের এক শিক্ষার্থী ইমাম পরিবহনের একটি বাসের সুপারভাইজার, ড্রাইভার, হেলপাররা অকথ্যভাষায় গালিগালাজ, মারধর ও ব্যাগের টাকা লোট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২৯.০১.২০২২ শনিবার দুপুরে গাজীপুর থেকে ময়মনসিংহ আসার পথে এ ঘটনা ঘটে। ঐ শিক্ষার্থীর সাথে থাকা ছোট বোন কেউ আঘাত করা হয়। শিক্ষার্থীর নাম লোকনাথ গোস্বামী শান্ত এবং তার ছোট বোনের নাম তৃণা গোস্বামী(১৫)। তিনি স্কাবো টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।অভিযুক্ত গাড়ীটি হল ইমাম পরিবহনের গাড়ী নং- ঢাকা মেট্রো- ব-১৩-১৭৯১ বলে জানা গেছে।

এবিষয়ে লোকনাথ গোস্বামী শান্ত বলেন, ঘটনায় আমি অনেক ভয় পেয়েছি, সাথে থাকা ছোট বোনটি ভয়ে কাতর হয়ে পরে ছিল, যেকোনো অঘটন ঘটতে পারতো।আমার বোনকেও আঘাত করে গলায় থাকা একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

আমি চুরখাই আসা মাত্রই বাসটির ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপার সহ যাত্রীদের সামনে অকথ্যভাষায় গালিগালাজ করে।কয়েক জন যাত্রী প্রতিবাদ করলে বাস খাদে ফেলে দিবে বলে হুমকি দেয় বাসে থাকা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করতে চাইলে আঘাত গুলো আমার হাতের আঙ্গুলে লাগে,তাতে আমার আঙ্গুল ভেঙ্গে যায় এবং মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে।আমাদের সাথে থাকা ব্যাগে ১৬৫০০০ টাকা ও আমার বোনের স্বর্ণের চেইন নিয়ে যায় এবং আমাদের গাড়ী থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়।তারা বিভিন্ন রকম হুমকি ও ভয় দেখায়।তারপর আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে গিয়ে চিকিৎসা নিয়ে বাসায় যায়।বাসায় এসে পরিবার বর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে বিষয়টি জানায়,তারা আমাকে সাধারণ ডায়েরি করতে বলেন।আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানা’র ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এবিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।