print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, জানুয়ারি,২০২২

আজমিরীগঞ্জ প্রতিনিধি ঃ

আজমিরীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ও খুঁটির নিচ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার ভোর বেলায় লাশ ২টি উদ্ধারের পর দুপুর ১টা পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঝুলন্ত লাশটি উদ্ধার করতে গিয়ে খুঁটির নিচে আরেকটি লাশ দেখতে পায়। দুটি ট্রান্সফরমার খুঁটির নিচের পানিতে পড়ে থাকতে দেখেন আইন শৃংখলা বাহিনী।

আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।