
প্রকাশিত,১৬, ডিসেম্বর,২০২১
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আজ মহান বিজয় দিবস। গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫০ বছর পুর্তি। ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হ দিবসটি। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।
সকালে শহরের প্রেরণা একাত্তর ও শহীদ মুকিত্তযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে ঝিনাইদহের Dynamic জেলা প্রশাসক মো: মজিবর রহমান স্যার ও পুলিশ বিভাগের আইকন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম মহোদয় পরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।


