
প্রকাশিত,০৯, ডিসেম্বর,২০২১
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী সব সময় আন্তরিক, সালমান এফ রহমান।
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ময়মনসিংহের ব্যাপারে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক রয়েছেন। ময়মনসিংহের বিভিন্ন সমস্যাগুলো আমিও জেনেছি। এই সমস্যাগুলো সমাধানে এবং উন্নয়নে সবসময় আমিও পাশে থাকবো।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নগরীর টাউন হল মাঠে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সালমান এফ রহমান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
তিনি যে উন্নয়ন আমাদের উপহার দিয়েছেন তাতে জনগণ আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকেই বিজয়ী করবে। তবে নিরপেক্ষ বা অন্য দলের বিশেষ করে নারীদের কাছে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তাগুলো পৌঁছে দিতে হবে।
এ সময় সালমান এফ রহমান জানান, ময়মনসিংহে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এছাড়া বেক্সিমকো এর পক্ষ থেকে ময়মনসিংহে একটি প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
তিনি বলেন, ময়মনসিংহের উন্নয়নে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটা ময়মনসিংহবাসীর প্রত্যাশা।
তার এ সফর ময়মনসিংহের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)
ফাহমী গোলন্দাজ বাবেল, (এমপি)
আনোয়ারুল আবেদীন তুহিন (এমপি)
কাজিম উদ্দিন আহমেদ ধনু (এমপি)
মনিরা সুলতানা মনি (এমপি),
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা,
মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, এফবিসিসিআই এর সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বিকাশ রায়, ময়মনসিংহের জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম এবং বিএমএ এর ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


