print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, ডিসেম্বর,২০২১

জ,ই বু্লবুল : নবীনগর- (বি,বাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে স্পিডবোট ও নৌকার মধ্যকার সংঘর্ষে ঘটনাস্থলে আতিক মিয়া নামে অনার্সে পড়ুয়া এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ওই ব্যক্তি নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কালন মিয়া।

মংগলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মনতলি গুদারা ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্পীডবোটে থাকা আরো ৯ যাত্রী ও চালক সহ সবাই অক্ষত রয়েছে। স্পীড বোটে থাকা চুউরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন সরকার জানান, তিনি সহ অন্য যাত্রীরা নবীনগরে আসার উদ্যেশে কাউতলি থেকে স্পীডবোটে উঠেন। বোটটি নবীনগরের কাছাকাছি এসে মনতলী ঘাট সংলগ্ন এলাকায় বাক নিতে গিয়ে সম্মুখদিক থেকে আসা নৌকার সাথে সংঘর্ষ বাধায়। এতে আতিক মিয়ার মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে পৌছাননি।

নবীনগর থানা পুলিশ সুত্র জানায়, লাশ উদ্ধার করে সুরতহাল পক্রিয়া করেছে। এই ঘটনায় নৌকার মাঝি উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তিতু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস ও বোট চালক উপজেলার ছিনামাছি গ্রামের নান্নু মুন্সির ছেলে গিয়াস উদ্দিনকে পুলিশের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
#জ,ই বু্লবুল :
নবীনগর- ( বি,বাড়ীয়া)
০১/১২/২১