
প্রকাশিত,২৬, নভেম্বর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত এক রেল কর্মচারীর মৃত্যু।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত এক রেল কর্মচারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে গফরগাঁও রেল স্টেশন।
নিহত ব্যক্তির নাম নাজির আহমেদ (৬৫)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ শাহাদত হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের সময় ওই ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’ তিনি জানান, লাশের ছবি দেখে নিহতের ছোট ছেলে সোহেল মিয়া তার বাবার লাশ সনাক্ত করেন।


